শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু’র জন্ম ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যাথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রবিবার দিনব্যাপি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন বিভিন্ন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করে।

কর্মসূচির অশং হিসেবে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও ভবন বা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া বাদ যোহর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মাদ্রাসা ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা শেষে হাসপাতাল ও বিভিন্ন এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। সবশেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলেদেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102