শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সারোয়ার আলম সবুজ’র স্মরণে সভা : কাউন্সিলরের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় পৌরকর্তৃপক্ষ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৯০ বার পঠিত

শেরপুরের নকলায় নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সদ্য প্রয়াত সারোয়ার আলম সবুজ-এর স্মরণে সভা, মিলাদ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার মাউড়া এলাকাস্থ মাউড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন-এঁর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সদ্য প্রয়াত সারোয়ার আলম সবুজ-এর কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, প্যানেল মেয়র মো. ইন্তাজ আলী, কাউন্সিলর মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নকলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

এসময় কাউন্সিলর মো. ইয়াদ অলী ও মো. রফিকুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ, কর আদায়কারী মো. মুনছুর আলী, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন, হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায়কারী গৌড় দেবনাথ, টিকাদান সুপারভাইজার মুকলেছুর রহমান, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিবছরের ন্যায় কাউন্সিলর সারোয়ার আলম সবুজ তার মহল্লার মসজিদে রমজান উপলক্ষে মহল্লার মুরুব্বিদের সম্মতিক্রমে শনিবার (১৬ মার্চ) এলাকাবাসী নিয়ে ইফতার করতে আগ্রহ প্রকাশ করেন। কিন্তু ৯ মার্চ (শনিবার) সারোয়ার আলম সবুজ ইন্তেকাল করায় তার দেওয়া প্রতিশ্রুতি ভেস্তে যাওয়ার উপক্রম হয়।

কাউন্সিলর সারোয়ার আলম সবুজের এই অপূরণীয় আগ্রহের সংবাদটি পৌরসভার মেয়রের কাছে পৌঁছালে মেয়র হাফিজুর রহমান লিটন পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরগনের সাথে পরামর্শ করে নকলা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সদ্য প্রয়াত সারোয়ার আলম সবুজ-এর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্ধারিত দিন-তারিখেই (শনিবার, ১৬ মার্চ) এলাকাবাসী নিয়ে ইফতার করার সিদ্ধান্ত গ্রহন করেন। সিদ্ধান্ত মোতাবেক সারোয়ার আলম সবুজ-এর স্মরণে নকলা পৌরসভার উদ্যোগে শনিবার বিকেলে মাউড়া জামে মসজিদ প্রাঙ্গনে সভা, মিলাদ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102