শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

৭মার্চ দিবস উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসাটির সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করা হয়।

সহকারী শিক্ষক মো. শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, মোস্তাফিজুর রহমান খান, মাহাদী মাসুদ ও তাহেরা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক ৭মার্চ-এর ভাষণ প্রতিযোগীতাসহ ৭মার্চ সংশ্লিষ্ট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় অতিথি শিক্ষক তাহিয়াতু তানজিনা মিশু, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম, উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102