সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস যৌথভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করে।
র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, মেডিক্যাল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব, এমসিএইচ-এফপি) ডা. রাশেদুজ্জামান রাতুল, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামছুর রহমান আবুল, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, উপজেলা পরিসংখ্যান তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুমানা জান্নাত, সহকারী তথ্য কর্মকর্তা সাইমুন শাহানাজ, জুনিয়র পরিসংখ্যান সহকারী আতিকুর রহমান, চেইনম্যান বিপ্লব কুমার ভাদুরীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।