শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’র সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

শেরপুররের নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদ্যসাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ-এঁর সভাপতিত্বে প্রস্তুতিমূলক এই সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সদ্যসাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খোরশেদ আলম শ্যামল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আইয়্যুব খান, পরিবেশ বিষয়ক সম্পাদক দুলাল উদ্দিন।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ-এর ঢাকা মহানগর শাখার সদস্য তৌহিদুর রহমান ডালিম, চন্দ্রকোনা কলেজের প্রদর্শক আশীষ কুমার সাহা, বাড়ইকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে সম্মেলনের প্রস্তুতি বিষয়ক বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলন সফল ভাবে সম্পন্ন করতে বাঙলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শে গড়া এবং সংগঠনটির নিজস্ব গঠনতন্ত্র (আইন) মোতাবেক কমপক্ষে স্নাতক/সমমান ডিগ্রী অর্জনকারীদের নিয়ে নতুন কমিটি গঠন করাসহ সংগঠনের উন্নয়ন মূলক বিভিন্ন বিষয়াধি নিয়ে আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী শনিবার (২ মার্চ) রাত ৭টার সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এক জরুরি সভা আহবান করা হয়। এসময় নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনসহ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102