শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা পৌরসভার চারশতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভাধীন বিভিন্ন এলাকার চার শতাধিক দরিদ্র, অসহায় শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

সোমবার ( ১৫ জানুয়ারি) দুপুরের দিকে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় পৌর-নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান আজাদ, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. সারুয়ার আলমসহ অন্যান্য কাউন্সিলরগন, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ ও অফিস সহকারী রীনা বেগমসহ পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন এবং পৌর এলাকার শীতার্ত পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102