বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৫২তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এবং উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে বিভিন্ন কর্মসূচির পালন করা হয়।

বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব।

বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এফ.এম কামরুল আলম রঞ্জুর সঞ্চালনায় আলোচনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, কৃষি বিষয়ক সম্পাদক আলমগীর আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুলতান আহমদ, প্রচার ও প্রকাশ বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা রুমি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আদিল আহমেদ সরকার পল্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিডব ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রমুখ।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজনে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, মোসাম্মৎ রোকেয়া আক্তার, মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।

এসময় মাদ্রসার সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন ও হযরত আলী, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম, উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে স্বসম্মানে মুক্তি পেয়ে লন্ডন হয়ে ১০ জানুয়ারি নিজ জন্মভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এই দিনটির স্মরণে বাঙালি জাতি প্রতিবছর ১০ জানুয়ারি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102