বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর-৩ আসনে এ.ডি.এম শহিদুল ইসলামকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার পঠিত

সংসদীয় আসন ১৪৫ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) হতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত এ.ডি.এম শহিদুল ইসলাম নৌকা প্রতীকে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস.এম.এ ওয়ারেজ নাইম ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া-এঁর দপ্তর (কন্ট্রোল রোম) থেকে মাইকে ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. ইকবাল আহসান ঈগল প্রতীকে ২ হাজার ৫৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান কেটলি ঈগল প্রতীকে ৫২৭ ভোট, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম লাঙ্গল প্রতীকের ৪৩৯ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত প্রার্থী মো. সুন্দর আলী গামছা প্রতীকে পেয়েছেন ১৭১ ভোট।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102