শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে টিটিসির প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা সম্মাননা স্মারক প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ বার পঠিত

শেরপুরের নকলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা ও অধ্যক্ষসহ ট্রেড ইন্সট্রাক্টরদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার টিটিসির মিলনায়তনে ইলেকট্রিক্যাল ট্রেডের ইনর্চাজ নিরমল বাশার-এঁর সভাপতিত্বে বিদায়ী প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা ও অধ্যক্ষসহ ইন্সট্রাক্টরদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষণার্থীদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান এবং বিশেষ অতিথি হিসেবে টিটিসির চীফ ইন্সট্রাক্টর (মূখ্য প্রশিক্ষক) এস.এম আজহার, ইলেকট্রিক্যাল ট্রেডের ইনচার্জ নিরমল বাশার।

ইলেকট্রিক্যাল ট্রেডের প্রশিক্ষার্থী রেজাউল হাসান সাফিত-এর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সেইফ প্রকল্পের প্রশিক্ষক লিটন আহমেদ, আরিফুল ইসলাম ও রবিউল ইসলাম এবং বিদায়ী প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জগরুল হায়দার তুহিন, এস.এ সাফা ও জহিরুল ইসলাম জাবেদ প্রমুখ।

পরে ইলেকট্রিক্যাল ট্রেডের বিদায়ী প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে টিটিসির অধ্যক্ষসহ ইলেকট্রিক্যাল ট্রেডের ট্রেডের ইনর্চাজ ও ইন্সট্রাক্টরদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এসময় শেরপুর সরকারি টিটিসির বিভিন্ন ট্রেডের ইন্সট্রাক্টর, কর্মকর্তা-কর্মচারীগন, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকসহ ইলেকট্রিক্যাল ট্রেডের বিদায়ী ও বর্তমান প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102