বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় সামাজিক মাতৃ মৃত্যু পর্যালোচনা ও ক্লিনিক পরিদর্শন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার কায়দা এলাকায় মাতৃ মৃত্যুর সামাজিক মৃত্যু পর্যালোচনা ও জানকীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

বৃহস্পতিবার সকালে কায়দা এলাকায় সামাজিক মাতৃ মৃত্যু পর্যালোচনা সভায় মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওয়ালি উল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) রফিকুল ইসলাম, সেনেটারী ইন্সপেক্টর (এসআই) হাসান ফেরদৌস আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) লূৎফুল আনোয়ার বাদল, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

পরে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা। পরিদর্শন শেষে ক্লিনিকের সার্বিক পরিস্থিতি দেখে সন্তুষ প্রকাশ করেন। তাছাড়া গ্রামীণ জনগনের স্বাস্থ্য সেবার মান আরো বাড়াতে জানকীপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেল্থ কেয়ার প্রোপাইটার (সিএইচসিপি) শামীম আহমেদকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন তিনি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102