শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হতাহত ২

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

শেরপুরের নকলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মনিরুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় সহিদ মিয়া (১৭) নামে আরও একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার মাঝরাতে উপজেলার কাজাইকাটা-নারায়নখোলা বাজার পাকা রাস্তার দরবার চর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল নারায়নখোলা এলাকার কলিমউদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মনিরুল ও সহিদ মিয়া ধর্মীয় ওয়াজ মাহফিল শুনে মোটরসাইকেলে উপজেলার কাজাইকাটা থেকে নারায়নখোলা যাওয়ার পথে দরবার চর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মনিরুল ইসলাম মারা যায় এবং সহিদ মিয়াকে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুল করে মৃত ঘোষণা করেন এবং সহিদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মনিরুলের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102