বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মা সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ পুরষ্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার পঠিত

শেরপুরের নকলায় মা সমাবেশের মাধ্যমে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশের আয়োজন করা হয়। ওই মা সমাবেশে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।

নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।

সহকারী শিক্ষক শিমু রাণী সাহা, সানজিদা বেগম ও কামরুজ্জামান আলাল’র সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ আহাম্মদ, উপসহকারী ভূমি কর্মকর্তা হযরত আলী, বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী দেবু বণিক, আব্দুল মোত্তালেব বিএসসি, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন,

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুকূল সূত্র ধর, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমেতারা বেগম, মমতাজ বেগম, নাজমুন নাহার, উর্মিলা রানী সাহা, আফসানা আমিন স্মৃতি, তানিয়া পারভীন, দীল আঞ্জুম সুলতানা পারভীন, রোমেনা পারভীন আজাদ, শাপলা বেগম ও আসমা উল হুসনাসহ উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)’র উমর ফারুক, বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মা সমাবেশের আলোচনার পরে ফলাফল প্রকাশ করা হয় এবং প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির প্রতি শ্রেণির ৫ জন করে মোট ২৫ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে উদ্দীপনা পুরষ্কার তুলে দেওয়া হয়। এছাড়া উপস্থিত অভিভাবকগনের কাছে তাদের নিজ নিজ সন্তানের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল সীট (প্রগ্রেস রিপোর্ট) হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102