বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মাধ্যমিক স্তরের বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫১২ বার পঠিত

শেরপুরের নকলায় মাধ্যমিক স্তরের বিষয় ভিত্তিক শ্রেণি শিক্ষকগনের সপ্তাহ ব্যাপি (১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর) শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির শ্রেণি শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ।

নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ভেন্যুতে সপ্তাহ ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনের সময় কোর্স কো-অর্ডিনেটর ও নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিক্ষকগন উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকার ব্যবস্থাপনায় নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

কোর্স পরিচালক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ জানান, এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক নতুন কারিকুলামের বিভিন্ন বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি শিক্ষককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের ৬ ও ৭ জানুয়ারি (শুক্রবার ও শনিবার) এবং ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি (শুক্রবার, শনিবার ও রবিবার) এই ৫দিন ব্যাপি জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষাজাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102