শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিজয় দিবস পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকল শহীদদের স্মরনে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, প্রেস ক্লাব, বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

এর অংশ হিসেবে নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনের নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ অলী, মো. রফিকুল ইসলাম ও মো. ইন্তাজ আলী; পৌরসভার সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেনসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ ও সদস্য রেজাউল হাসান সাফিতসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মৎস্যজীবী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধাগন এবং শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102