শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নকলা প্রেসক্লাবের উদ্যোগে জাতির পিতা’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

শেরপুরের নকলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নকলা প্রেসক্লাব-এর উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নকলা প্রেসক্লাব-এর নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসাইন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, প্রচার-প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন, সরকারি হাজী জালমামুদ কলেজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলার বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠনের পক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও ট্রাফিক বিভাগের লোকজন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। পরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সবাই অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102