শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

শেরপুরের নকলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৯ ডিসেম্বর) মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের তত্বাবধানে এবং নকলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা এ দিবসটির প্রেক্ষাপট তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তারা জানান, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। ২০০৩ সালে জাতিসংঘের উদ্যোগে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর কর্মপন্থা নির্ণয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সনদ গৃহীত হয়। আর্থ সামাজিক প্রেক্ষাপটে বৈশ্বিক স্বীকৃত সূচকে দক্ষিণ এশিয়ায় সমপর্যায়ে অনেক দেশের তুলনায় বাংলাদেশের সাফল্য নিয়ে গর্ব করার মতো। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার শর্ত পূরণ করতে স্বক্ষম হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের স্বীকৃতি পাবে বলে তাঁরা আশা ব্যক্ত করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগন মানববন্ধনে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102