বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বার্ষিক পরীক্ষা-সামষ্টিক মূল্যায়ন’র ফলাফল প্রকাশ কৃতশিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র পরীক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন-২০২৩ এর ফলাফল প্রকাশের পাশাপাশি কৃতিশিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৪ ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন-এর ফলাফল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক মো. শওকত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, তাহেরা সুলতানা প্রমুখ।

আলোচনা সভা ও ফলাফল ঘোষণার পরে কৃতিশিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও মাদ্রাসায় অধ্যয়নরত সব শ্রেণীর ফলাফল প্রত্যাশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল ও মাদ্রাসার অফিস সূত্রে জানা গেছে, এবছর (২০২৩ শিক্ষাবর্ষ) বার্ষিক পরীক্ষা ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহনকারী পরীক্ষার্থী শতভাগ উত্তীর্ণ হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102