বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৫ বার পঠিত

শেরপুরের নকলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা মুজিব শতবর্ষ মুক্তমঞ্চ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র তত্ত্বাবধানে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠান করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথআয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার তুলে দিয়ে বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ খান।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানী, আওয়ামী লীগ, কৃষকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

তথ্য মতে, সুবিধাভোগী প্রতি কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী জাতের বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডাই এ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিসের দেওয়া হিসেব মতে, উপজেলার মোট ৩,৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ১৯ হাজার কেজি ধানের বীজ, ৩৮ হাজার কেজি ডিএপি সার ও ৩৮ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102