শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অবৈধ দখলমুক্ত করা সরকারি রাস্তায় সামাজিক উদ্যোগে মাটি ভরাট

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

শেরপুরের নকলায় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ দখল মুক্তকরা সেই সরকারি রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে সামাজিক উদ্যোগে ও এলাকাবাসীর অর্থায়নে মাটি ভরাটের কাজ শুরু করা হয়। মাটি ভরাটের কাজ উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ। এতে করে দুইটি গ্রামের শতাধিক পরিবারের লোকজনের যাতায়াতের সুব্যবস্থা হলো বলে অনেকে জানান।

মাটি ভরাটের কাজ উদ্বোধনের সময় বাশ্বেরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উসমান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ.এস.এম.বি শাহজাহান, উপসহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা (নায়েব) হযরত আলী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রনি কুমার ভৌমিক, সরদার আমিন (সার্ভেয়ার) রহুল আমিন, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও দপ্তর সম্পাদক সেলিম রেজাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ বিভাগের লোকজন, উপজেলা ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীসহ রাস্তাটির দুই প্রান্তের দুই গ্রামের অর্ধশতাধিক সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর অনেকে জানান, এ রাস্তাটি মেরামত করায় পোলাদেশী পশ্চিমপাড়া এলাকার ও বানেশ্বরদী খন্দকারপাড়া (ভূরদী) এলাকার লোকজনের দীর্ঘদিনের কষ্ট লাগব হলো। কৃষকদের উৎপাদিত কৃষিপণ্যসহ সকল পণ্যসামগ্রী বাজারে নেওয়া সহজ হওয়ায় তারা ন্যায্যমূল্য পাবেন বলে অনেকে মন্তব্য করেন। তবে কৃষি প্রধান এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি জনস্বার্থে অধিক মজবুত করে নির্মাণ করার দাবী জানান এলাকাবাসী।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর নির্দেশক্রমে বেদখলে থাকা সরকারি রাস্তাটি সীট (ম্যাপ) মোতাবেক ১০২৫ নং দাগের সম্পূর্ণ জমি সরেজমিনে মেপে রাস্তার সীমানা নির্ধারণ করা হয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন, অবৈধ দখলমুক্ত করা সরকারি রাস্তাটি এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে উদ্ধার করা হয়েছে। এখন এলাকাবাসী নিজেদের জরুরি প্রয়োজনে তাদের নিজস্ব অর্থায়নে মাটি ভরাট করছেন; এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সুযোগ সুবিধা হলে সরকারের তরফ থেকে ওই রাস্তাটি মজবুত করে নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি আশ্বাসদেন।

উল্লেখ্য, ১৯ নভেম্বর (রোববার) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী মৌজার পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় কয়েক যুগ পরে অবৈধ দখলে থাকা রাস্তাটি উদ্ধার করা হয়। ফলে এলাকার শতাধিক ভুক্তভোগী পরিবারের লোকজন আজ ভেজায় খুশি। সরকারি এ রাস্তাটি উদ্ধারের ফলে কৃষিপ্রধান বৃহৎ দুইটি এলাকার শতাধিক কৃষি পরিবারের কৃষকসহ সাধারণ জনগণ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102