বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৭ জনের জিপিএ-৫ লাভ, শতভাগ পাশ ৪ প্রতিষ্ঠানের

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

শেরপুরের নকলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ সফলতা অর্জন করেছে ৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তথ্য মতে, উপজেলার উচ্চ মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা, পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসা ও ধুকুড়িয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে।

এছাড়া যেসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে সেগুলো হলো, শাহরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬ জন, পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৪ জন, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে বিএমটি শাখার ৩ জন ও মানবিক শাখার ১ জন,  ধুকুড়িয়া এ.জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ২ জন, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের মানবিক শাখার ও বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।

প্রকাশিত ফলাফলের তথ্য মতে, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে মানবিক শাখার ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। আর বিএমটি শাখার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এই কলেজের গড় পাশের হার ৭৫.৭৫%।

চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫১ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে মানবিক শাখার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগের ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন কৃতকার্য হয়েছে। এই কলেজের গড় পাশের হার ৫৫.৭২%।

চন্দ্রকোনা কলেজ থেকে ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে মানবিক শাখার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন, বিজ্ঞান বিভাগের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন ও বানিজ্য বিভাগের ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬ জন। এ কলেজ থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি; গড় পাশের হার ৩৬.০১%।

পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৪৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন; পাশের হার ৯৪.৩৫%। ধুকুড়িয়া এ.জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন; পাশের হার ৯৬.৫২%। আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ১০০%।

নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে, সাধারণ শাখার ১১৮ জনের মধ্যে ১১৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ৬ জন। আর বিজ্ঞান বিভাগের ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এই কলেজের গড় পাশের হার ৫৫.৭২%।

বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার ১৬ পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৬ জনই কৃতকার্য হয়েছে। ধুকুড়িয়া আলিম মাদ্রাসার ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই কৃতকার্য হয়েছে। এই তিন মাদ্রাসার পাশের হার শতভাগ হলেও কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102