বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের ৩টি আসনে জাসদের ৩ প্রার্থীর মধ্যে ২জন সাংবাদিক নেতা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেষা শেরপুর জেলাটি ৫টি উপজেলা নিয়ে গঠিত। এই ৫ উপজেলাকে ৩টি সংসদীয় আসনে ভাগ করা হয়েছে। শেরপুর সদর উপজেলাকে শেরপুর-১ (সংসদীয় আসন ১৪৩), নকলা ও নালিতাবাড়ী উপজেলা মিলে শেরপুর-২ (সংসদীয় আসন ১৪৪), এবং শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা মিলে শেরপুর-৩ (সংসদীয় আসন ১৪৫)।

শেরপুর জেলার সংসদীয় এই তিনটি আসন থেকে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ‘জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)’-এর দলীয় মনোনয়ন বোর্ড। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ১৮১টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছেন। শুক্রবার বিকাল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় মনোনীত চূড়ান্ত প্রার্থীর তালিকা (আংশিক) প্রকাশ করা হয়।

এরমধ্যে, শেরপুরের তিনটি আসনে জাসদের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- মনিরুল ইসলাম লিটন (শেরপুর-১), লাল মো. শাহজাহান কিবরিয়া (শেরপুর-২) ও মিজানুর রহমান মিজান (শেরপুর-৩)। এই তিন জনের মধ্যে ২ জনই গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের সাবেক নেতা ছিলেন।

জাসদের দলীয় মনোনয়ন প্রাপ্ত গণমাধ্যমকর্মী ও সাংবাদিক সংগঠনের সাবেক নেতা শেরপুর-১ এর মনিরুল ইসলাম লিটন এটিএন বাংলা টেলিভিশনের ময়মনসিংহ বিভাগীয় ব্যুরোচীপ ছিলেন এবং শেরপুর প্রেসক্লাবের একাংশের সাবেক সভাপতি। বর্তমানে তিনি সাংবাদিকতার সাথে সরাসরি জড়িত নয়। তিনি এখন আবাসিক হোটেল ‘হোটেল অবকাশ’র মালিক হওয়ায় আবাসিক হোটেল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। আর শেরপুর-২ এর লাল মো. শাহজাহান কিবরিয়া প্রেসক্লাব নালিতাবড়ী’র সাবেক সভাপতি ও বর্তমানে জাতীয় সাংবাদিক সংস্থা নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।

এছাড়া শেরপুর-৩ থেকে জাসদের দলীয় মনোনয়ন পাওয়া মিজানুর রহমান মিজান পেশায় একজন ব্যবসায়ী। তিনি সার-বীজের ডিলার, পাশাপাশি মাছের খাদ্য ব্যবসায়ী। তাদের দলীয় প্রতীক মশাল মার্কা নিয়ে আগত জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিবেন বলে মনোনিত প্রার্থীরা জনিয়েছেন। তারা বলেন, আমাদের দল থেকে সারাদেশের গুরুত্বপূর্ণ ও জনগণের কাছে জাসদের গ্রহযোগ্যতা বিবেচায় ১৮১টি আসনে জাসদের দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার মধ্যে, ময়মনসিংহ জেলার ৮টি আসনে, শেরপুর জেলার ৩টি, জামালপুর জেলার ২টি ও নেত্রকোনা জেলার একটি আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর দলীয় মনোনয়ন নিশ্চিত করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগের মনোনিতরা হলেন- আমিনুল ইসলাম আমিন (ময়মনসিংহ-১), অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন (ময়মনসিংহ-২), আব্দুল আজিজ (ময়মনসিংহ-৩), অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু (ময়মনসিংহ-৪), সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু (ময়মনসিংহ-৬), রতন সরকার (ময়মনসিংহ-৭), অ্যাডভোকেট গিয়াস উদ্দিন (ময়মনসিংহ-৯), অ্যাডভোকেট সাদিক হোসেন (ময়মনসিংহ-১১)। মনিরুল ইসলাম লিটন (শেরপুর-১), লাল মো. শাহজাহান কিবরিয়া (শেরপুর-২), মিজানুর রহমান মিজান (শেরপুর-৩)। গোলাম মোস্তফা জিন্নাহ (জামালপুর-৪) ও অধ্যাপক খন্দকার মো. ইতিমুদ্দৌলা (জামালপুর-৫) এবং মোখলেছুর রহমান মুক্তাদির (নেত্রকোনা-২)।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102