শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শালা-দুলাভাই নিহত

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফাজ্জল হোসেন (৫০) ও খোকা মিয়া (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা পরস্পর সম্পর্কে শালা ও দুলাভাই ছিলেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার গনপদ্দী ইউনিয়নের আদমপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

খোকা মিয়া আদমপুর পশ্চিমপাড়া এলাকার মিরাজ আলীর ছেলে এবং তারা চাচাতো দুলাভাই তোফাজ্জল হোসেন একই এলাকার মৃত হাবিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বৈদ্যুতিক মোটর দিয়ে খোকা মিয়া তার নবনির্মিত ঘরের দেয়ালে পানি দেওয়ার পরে মোটরটি খুলার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন। এমতাবস্থায় তার চাচাতো বোন জামাই তোফাজ্জল হোসেন তার শালকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুনুর রশিদ তাদের দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। ডা. মামুনুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি আব্দুল কাদের মিয়া।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102