বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

হরতালের সমর্থনে তফসিলের বিরুদ্ধে নকলা উপজেলা ছাত্রদলের মশাল মিছিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৪২২ বার পঠিত

শেরপুরের নকলায় বিএনপির ডাকা হরতালের সমর্থনে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার রাতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুমের নেতৃত্বে মশাল মিছিলটি ময়মনসিংহ-শেরপুর বাইপাস রাস্তার ধুকুড়িয়া শেষমোড় থেকে শুরু করে নকলা-নালিতাবাড়ী সড়কের ছত্রকোনা তিনরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় শেরপুর জেলা প্রজন্ম দলের যুগ্ম আহবায়ক তুহিন, নকলা শহর যুবদলের যুগ্ম আহবায়ক মীর হাসান, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মফিদুল, উপজেলার ৩নং উরফা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরানসহ ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী মশাল হাতে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন।

মশাল মিছিল থেকে হরতালের সমর্থনে এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। শ্লোগানের অংশ হিসেবে হরতাল চলছে চলবে, অবৈধ তফসিল মানি না মানবো না, অবৈধ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারেনা হতে দিবনা, আওয়ামী লীগের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; এসব উল্লেখযোগ্য। এছাড়াও মশাল মিছিল থেকে সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দেয় মিছিলে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম ও শহর যুবদলের যুগ্ম আহবায়ক মীর হাসান বলেন, আমরা দেশ ও জাতির গনতান্ত্রিক মুক্তির জন্য আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী নির্বাচন কমিশনের পদত্যাগের দাবী জানাচ্ছি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা ও মনগড়া তফসিল অবৈধ ঘোষণা করাসহ সরকারের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ মিছিল করার পাশাপাশি আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি এবং করবই।

মশাল মিছিলের বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, পুলিশ মশাল মিছিলের খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু সেখানে দুষ্কৃতিকারীদের পাওয়া যায়নি। তিনি বলেন, ‘দেশ-জাতির কল্যাণে যেকোন অপরাধ ঠেকাতে পুলিশ সদা তৎপর রয়েছে। সকল নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সড়কে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। শুধু রাজনৈতিক দল কেন কারো পক্ষেই কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ অন্তত নকলাতে নেই’। তাছাড়া যে বা যারা বিশৃঙ্খলা করবে বা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি আব্দুল কাদের।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102