শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা দুইটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদা, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদেরসহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রকোনা ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু ও উরফা ইউপির চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো প্রমুখ।

বক্ততারা উপজেলায় বিভিন্ন অপরাধ চিত্রের সার্বিক বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। সবশেষে উপজেলায় শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

এরপরে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন-এঁর সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফসহ অনেকে উপস্থিত ছিলেন।

উভয় সভায় উপজেলা পরিষদ, উপজেলার শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, খাদ্য, বিদ্যুৎ, জনস্বাস্থ্য, প্রকৌশল, থানা, প্রকল্প বাস্তবায়ন, তথ্য, সমাজসেবা, এলজিইডি, পরিবার পরিকল্পনা, মৎস্য, মহিলা বিষয়ক ও সমবায় অফিসের প্রধানগনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য ও উপজেলা পরিষদের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102