শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

নকলায় সিএনজি স্ট্যান্ডগুসহ ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিনির্বাপক গ্যাসের সিলিন্ডার উপহার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

শেরপুরের নকলায় সিএনজি স্ট্যান্ডগুলোসহ ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিনির্বাপক গ্যাসের সিলিন্ডার উপহার দিয়েছে নকলা উপজেলা সিএনজি শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দ।

শনিবার (১১ নভেম্বর) নকলা উপজেলা সিএনজি-অটো-রিক্সা শ্রমিক ইউনিয়নের পক্ষথেকে সিএনজি স্ট্যান্ডগুলোতে অগ্নিনির্বাপক গ্যাসের সিলিন্ডার সরবরাহ করার পাশাপাশি ট্রাফিক পুলিশদের নিরাপত্তা বিবেচনায় ট্রাফিক পুলিশ বক্সের জন্য একটি অগ্নিনির্বাপক গ্যাসের সিলিন্ডার উপহার দেওয়া হয়।

উপজেলা সিএনজি-অটো-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ মো. ফুয়াদ হোসেন ও সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রবিন সার্জেন্ট (ভারপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর) সালমান খান-এর হাতে একটি অগ্নিনির্বাপক গ্যাসের সিলিন্ডার তুলেদেন।

এসময় উপজেলা সিএনজি-অটো-রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক আল আমিন, অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) আরিফুল ইসলাম, ট্রাফিক সদস্য সজিব হোসেনসহ উপজেলা সিএনজি-অটো-রিক্সা শ্রমিক ইউনিয়নের অন্যাণ্য নেতৃবৃন্দ ও স্থানীয় অনেকে উপস্থিত ছিলেন। এতেকরে সিএনজি-অটো-রিক্সার চালক ও যাত্রী সাধারনগন কিছুটা হলেও আগুনের হাত থেকে নিরাপদ হলেন বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102