বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

শেরপুরের নকলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিনন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক এফ.এম কামরুল আলম রঞ্জু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রিপন, উপজেলা যুবলীগের সদস্য হুমায়ুন কবীর বর্ষা, এ.কে.এম মাহবুবুল আলম সবুজ, সরফরাজ খান, আকরাম হোসেন, রাশেদুল হাসান রঞ্জু, মর্তুজ আলী, সোহেল রানা, আনোয়ার হোসেন শিপন, শিহাব উদ্দিন, ফরিদ উদ্দিন ও আদিল আহমেদ পল্লবসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

কেক কাটা, আলোচনা সভা ও একে অপরকে কেক ও মিষ্টি খাইয়ে দেওয়ার পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়ার মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102