শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

নকলা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক রাজনের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

শেরপুরের নকলা প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন-এর ২৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিষ্টি  বিতরণ করা হয়েছে।

এউপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নকলা প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রেস ক্লাবের অফিস কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিন ও সদস্য রেজাউল হাসান সাফিত প্রমুখ।

বক্তারা জানান, নকলা প্রেস ক্লাবের কারো জন্মদিনে তারা বরাবরই বৃক্ষ রোপন, আলোচনা সভা, দেশ ও জাতির মঙ্গলার্থে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করেন। এর অংশ হিসেবে প্রেস ক্লাব’র সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন-এর ২৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এসবের আয়োজন করা হয়। এসময় ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102