বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় এলডিডিপি’র পিজি সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পঠিত

শেরপুরের নকলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি সদস্যদের ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ের উপর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী প্রাণিসম্পদ মাঠ স্কুলে (এলএফএফএস) এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণ কর্মশালা পরিচলনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন মিয়া ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের মাঠ সহকারী (এলএফএ) নাঈমা ইসলাম। এসময় বানেশ্বরদী প্রাণিসম্পদ মাঠ স্কুলে (এলএফএফএস) এর সদস্যগন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনার্থীরা এ ডেইরি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ের উপর প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের খামারের সার্বিক উন্নয়নের পাশাপাশি আর্থিক ভাবে লাভবান হতে পারবেন বলে প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. মুহাম্মদ ইসহাক আলী জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102