শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহত ৩

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা সড়কে ঘটনাটি ঘটে।

নিহত আল আমিন জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের লাল মিয়ার ছেলে। আহতরা হলেন- শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২৮)।

পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে আল আমিন শ্রীবরদী থেকে মোটরসাইকেল যোগে ঝিনাইগাতীতে যাওয়ার সময় বকচর ব্রীজ সংলগ্ন এলকায় খড় বোঝাই একটি ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল আমিন ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল্লাহ ও মামুন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎস আল আমিনকে মৃত ঘোষণা করেন এবং আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102