বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলা প্রেসক্লাবে পুলিশ বুলেটিনসহ পুলিশের মুখপত্র বিভিন্ন সাময়িকী উপহার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩২১ বার পঠিত

শেরপুরের নকলা থানা পুলিশের পক্ষ থেকে জেলার ঐতিহ্যবাহী ‘নকলা প্রেসক্লাব’-এ জেলা পুলিশের মাসিক পত্রিকা ‘পুলিশ বুলেটিন’ সহ বাংলাদেশ পুলিশের মুখপত্র হিসেবে মুদ্রিত বেশ কয়েকটি মাসিক সাময়িকী উপহার দেওয়া হয়েছে।

পুলিশিং ডে-২০২৩ উপলক্ষে সোমবার বিকেলে মাসিক পুলিশ বুলেটিনসহ দুর্জয়ের ডায়েরি ও বাংলাদেশ পুলিশের মুখপত্র মাসিক ডিটেকটিভ এর তিনটি সংখ্যা নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের হাতে তুলেদেন সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সুমন আহমেদ।

উপহার গ্রহনকালে নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রেজাউল হাসান সাফিতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময়া নকলা থানার এসআই সুমন আহমেদ ছাড়াও এসআই হাসিবুল হাসান, কামরুল হাসান, বিপ্লব কুমার চন্দ, জাকির হোসেন, আবুল খায়ের, বিপ্লব মোহন্ত, রোকন উদ্দিন, পুলক চন্দ্র রায়, সাদ্দাম হোসেন; এএসআই হাসিম উদ্দিন, রতন চৌধুরী, ফজলুল হক, কাজল মিয়া, শাহ আলম, বাচ্চু মিয়া ও সামসুজ্জোহাসহ অনেকে উপস্থিত ছিলেন।

পুলিশ বুলেটিন, দুর্জয়ের ডায়েরি ও ডিটেকটিভ পড়ে জাান গেছে, মাসিক পুলিশ বুলেটিনে জেলা পুলিশের সার্বিক অপরাধ পরিস্থিতি, পুলিশের সফলতা, পুনাকের কর্মকান্ড, অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি, অপরাধীদের কারাদন্ড, বিচার কার্য, বিভিন্ন সংবাদ, বিট পলিশিং কার্যক্রম, ৯৯৯ এর ব্যবহার ও সংশ্লিষ্ট খবর, মানবিক কার্যক্রম, বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন, অভিযান, সভা-সেমিনারসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন কর্মকান্ড লিপিবদ্ধ রয়েছে। এছাড়া দুর্জয়ের ডায়েরি ও মাসিক ডিটেকটিভ-এ বাংলাদেশ পুলিশের সার্বিক কর্মকান্ডের চিত্র, পুলিশের সাথে জনগনের সুসম্পর্ক ও অপরাধ দমনের ক্ষেত্রে পুলিশ-সাংবাদিক একে অপরের সহায়ক ভূমিকার বিষয়াধি তুলে ধরা হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া বলেন, পুলিশ জনগনের বন্ধু। তাইতো বাংলাদেশ পুলিশের শ্লোগান ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’। এছাড়া সামাজিকসহ যেকোন ছোট ও মাঝারি অপরাধ দমনের ক্ষেত্রে সাংবাদিকগন পুলিশের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকনে। তাই সকল সাংবাদিকদের পুলিশের কার্যক্রম সম্পর্কে সম্যক ধারনা থাকা দরকার। আর এই প্রয়োজনীয়তা থেকেই নকলা প্রেস ক্লাবের জন্য ‘পুলিশ বুলেটিন’ সহ বাংলাদেশ পুলিশের মুখপত্র হিসেবে মুদ্রিত বেশ কয়েকটি মাসিক সাময়িকী উপহার দেওয়া হয়েছে বলে ওসি মনে করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102