বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১৮০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। দেশব্যাপী বিএনপি-জামায়াতের তান্ডব, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, সাংবাদিকদের উপর হামলা-মারপিট, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে শুক্রবার (৩ নভেম্বর) এ বিক্ষোভ সমাবেশ করা হয়।

শুক্রবার সকালে নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারস্থ ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুস সোবহানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ওর্য়ার্কাস পার্টির সদস্য সাংবাদিক হুমায়ুন মুজিব। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সদস্য উম্মে কুলসুম, যুবনেতা রাজু আহমেদ, মাসুদ রানা ও ছাত্রমৈত্রি নেতা সানি প্রমুখ।

বক্তারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের তান্ডব, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন ভাংচুর, সাংবাদিকদের উপর হামলা-মারপিট, পুলিশ হাসপাতালে আগুন, সন্ত্রাস নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া জনস্বার্থে অবরোধকে বয়কট করে গাড়ি চলাচল এবং দোকানপাট খোলা রাখার জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102