বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জেলহত্যা দিবস উপলক্ষে নকলায় আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পঠিত

শেরপুরের নকলায় জেলহত্যা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ ধর সুভাষ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, উপজেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্র ধর, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুল আজাদ ডেভিড ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

এসময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়মী লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বাঙালি জাতিকে মেধাশূণ্য করার অংশ হিসেবে ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা হিসেবে খ্যাত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ.এইচ.এম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়। জাতীয় এ চার নেতার স্মরণে বাঙালি জাতি ৩ নভেম্বর তারিখটিকে জেলহত্যা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102