শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় যুব দিবস উপলক্ষে যুবসংস্থার উদ্যোগে গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৪১০ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন যুব সংগঠন বা যুব সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে র‌্যালি, আলোচনা সভা ও যুবক-যুবনারীর মাঝে গাছের চারা বিতরণ উল্লেখযোগ্য।

পহেলা নভেম্বর বুধবার সকালে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নকলা মানবিক সহায়তা যুব সংস্থা’ ও ‘ভূরদী হাজীবাড়ী যুবকল্যাণ সংঘ’-এর মতো কয়েকটি যুব সংগঠনের উদ্যোগে র‌্যালি করা হয়। পরে নিজ নিজ সংগঠনের সভাপতিগনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিবেশের ভারসাম্যরক্ষায় নকলা মানবিক সহায়তা যুব সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার পরে নকলা মানবিক সহায়তা যুব সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় অর্ধশতাধিক যুবক-যুবনারীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক লিয়ন মির্জা, কোষাধ্যক্ষ উমর ফারুক, সদস্য শফিউল আলম, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত শেরপুর ই-লারনিং ট্রেনিং সেন্টার শেরপুর ব্রাঞ্চের কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম তৌফিক ও মোবাইল ব্যবসায়ী তাজুল ইসলাম সোহাগসহ যুব উন্নয়ন অধিদপ্তর হতে সদ্যপ্রশিক্ষণ প্রাপ্ত অনেক যুবক-যুবনারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102