শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সদ্যসমাপ্ত করা প্রশিক্ষিত যুবক-যুবনারীদের সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়েছে।

পহেলা নভেম্বর বুধবার সকালে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তের সামনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হান্নান।

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশিষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ‍শিহাবুল আরিফ, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, যুবলীগ নেতা আদিল আহমেদ পল্লবসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলার বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশিক্ষিত যুবক-যুবনারীগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৭ জন যুবক-যুবনারীর মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা যুবঋণ বিতরণ করা হয়। তাছাড়া অতিথিবৃন্দ সদ্যসমাপ্ত করা ৬০ জন প্রশিক্ষিত যুবক-যুবনারীর হাতে সনদপত্র ও জনপ্রতি ৬০০ টাকা হারে যাতায়াত ভাতা তুলেদেন।

অন্যদিকে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ‘নকলা মানবিক সহায়তা যুব সংস্থা’ ও ‘ভূরদী হাজীবাড়ী যুবকল্যাণ সংস্থা’-এর মতো বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102