বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় শীর্ষক’ সেমিনার ও আলোচনা সভা

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৬৪ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উপলক্ষে ‘শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয় শীর্ষক’ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বুধবার এই সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক-এঁর সভাপতিত্বে এই সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালেদ এমপি।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা অফিসার সাইদ সামসুল করীম-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সেমিনার ও আলোচ্যসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম।

এই সেমিনার ও আলোচনা সভায় বক্তারা শিশু শেখ রাসেল-এঁর জীবনাদর্শসহ তাঁর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সমূহের উপর আলোচনা করেন। এসময় বাংলাদেশ জাতীয় জাদুঘরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, শিক্ষাবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী ও লেখকসহ বিভিন্ন পেশার গুণীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102