শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শেখ রাসেল’র প্রতিকৃতিতে পৌরকর্তৃপক্ষের পুষ্পার্ঘ্য অর্পণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কণিষ্ঠ পুত্র শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে পৌরসভার উদ্যোগে শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বুধবার (১৮অক্টোবর) সকাল ৯:২০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত শেখ রাসেল-এঁর অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন-এঁর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এসময় পৌরসভার প্যানেল মেয়র ওয়ার্ড কাউন্সিলর ইন্তাজ আলী, পৌরসভার সচিব মো. মনিরুল হাসান আজাদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া খাতুন; সাধারণ কাউন্সিলর সারুয়ার আলম, জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, ফরিদ আহম্মেদ লালন, তোতা মিয়া, জিয়াউল হক, ইয়াদ অলী ও রফিকুল ইসলাম; হিসাব রক্ষক ফেরদৌসুর রহমান, কর আদায়কারী মুনসুর আলী, সহকারী কর আদায়কারী মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাগন, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশা-শ্রেণীর লোকজন উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকল অনুষ্ঠানে তারা অংশ গ্রহন করেন।

অন্যদিকে শেখ রাসেল-এঁর ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শেখ রাসেল-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সমূহে অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102