বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় জমকালো আয়োজনে দৈনিক কালবেলা’র প্রথম বর্ষপূর্তি উদযাপন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৫২৫ বার পঠিত

বহুল প্রচারিত ও পঠিত দৈনিক কালবেলা’র দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে শেরপুরের নকলায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার সময় নকলা প্রেস ক্লাবের অফিস কক্ষে “নবযাত্রার এক বছর” এই শ্লোগানে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি পালন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা’র নকলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু’র পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরুজ আহম্মেদ, প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক শাহাজাদা স্বপন ও আব্দুল মোতালেব সেলিম, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, কার্যকরী সদস্য আব্দুর রফিক ও শীমানুর রহমান সুখন প্রমুখ।

বক্তারা দৈনিক কালবেলা’র উজ্জল ভবিষ্যৎ কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে দেশ ও জাতির কল্যাণে যুগযুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার-প্রকাশে সচেষ্ঠ থাকার আশাব্যক্ত করেন। এছাড়া পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও প্রতিনিধিসহ সকল কলাকৌশলীদের ধন্যবাদ জ্ঞাপনসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানান তারা।

এসময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত ও সুজন মিয়াসহ নকলা প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমিনুল হাসান, ঠিকাদার ব্যবসায়ী এনামুল হাসান, যুবলীগ কর্মী সুজা উদ্দিন সুজনসহ পত্রিকাটির অনেক পাঠক ও শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেস ক্লাবের  সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন, বিশিষ্ট ঠিকাদার শাকিল মাহমুদ সম্রাট, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরী সদস্য তালাত মাহমুদ ও আলহাজ্ব মাহবুবর রহমান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, কল্যাণ তহবিল বিষয়ক সম্পাদক নাহিদুল হাসান নাহিদ, সদস্য এ.কে.এম মমিনুল বাশার বাবু, মমিনুল ইসলাম সুমন সরকার, মোফাজ্জল হোসেন ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক ভিডিও ক্রিয়েটর মনোহর মিলনসহ অনেক শুভাকাঙ্খি নকলার বাহিরে অবস্থান করায় স্বশরীরে উপস্থিত হতে নাপেরে দুঃখ প্রকাশ করার পাপাশি মোবাইলের মাধ্যমে দৈনিক কালবেলা পত্রিকা ও এই পত্রিকার সাথে সংশ্লিষ্টদের জন্য শুভকামনা জানিয়েছেন।

আলোচনা সভার পরে বহুল প্রচারিত ও পঠিত দৈনিক কালবেলা’র দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়। সব শেষে স্থানীয় কণ্ঠশিল্পীদের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে পাঠক ও শ্রুতাপ্রিয় বিভিন্ন সংঙ্গীত পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102