বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঝিনাইগাতী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া-এঁর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।

ভূমিকম্পসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে বা দুর্ঘটনা ঘটলে এবং কোথাও আগুন লাগলে দ্রুত কিভাবে উদ্ধার কাজ সম্পন্ন ও আগুন নিয়ন্ত্রণ করা যায় এবিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপক একটি চৌকশ দল পরোক্ষভাবে কৌশল প্রদর্শন করেন।

এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102