বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

অধ্যাপক তাসলিমা বেগম সম্পাদিত “জাতীয় উন্নয়নে নারী” বইয়ের মোড়ক উম্মোচন

মো. মোশারফ হোসাইন
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৮২ বার পঠিত
শেরপুরের নকলা উপজেলার সমসাময়ীক লেখক স্বনামধন্য অধ্যাপক তাসলিমা বেগম-এঁর সম্পাদিত “জাতীয় উন্নয়নে নারী” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তাসলিমা বেগম শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম খন্দকার মিজানুর রহমান আকালুবী-এঁর মেয়ে।
বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্য সংগঠন ছায়ানীড়-এর ব্যবস্থাপনায় ও ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান-এঁর সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছায়ানীড়ের উপদেষ্টা ঢাকা ওয়াসার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রহমতুল্লাহ, বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম অপু, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ এম.এ মান্নান মানিকসহ অধ্যাপক তাসলিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ঠ লেখক সেলিনা শাহনাজ, অধ্যাপক ডা. এম.এ সামাদ, অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, ফেরদৌস পারভীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক রাশিদা জেসমিন রোজী, শিক্ষানুরাগী ও লেখক নাসরিন বেগমসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকগন ও স্থানীয় সুশীলজন উপস্থিত ছিলেন।
এ মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অধ্যাপক তাসলিমা বেগম-এঁর সম্পাদিত “জাতীয় উন্নয়নে নারী” বইসহ আরো চার জন স্বনামধন্য লেখকের সম্পাদিত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লেখা চারটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। যেসকল লেখকের সম্পাদিত বইয়ের মোড়ক করা হয় সেগুলো হলো- সেলিনা শাহনাজ-এঁর “বিপ্লব স্পন্দিত বুকে রনাঙ্গনে ৭১”, অধ্যাপক ডা. এম.এ সামাদ-এঁর “আলোকচিত্রে কথা সাহিত্যিক সেলিনা হোসেন”, অধ্যাপক বিলকিস খানম পাপড়ি-এঁর “স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান” ও ফেরদৌস পারভীন-এঁর “মুক্তিযোদ্ধে নারী”।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আলোচনা সভার পরে “জাতীয় উন্নয়নে নারী”, “বিপ্লব স্পন্দিত বুকে রনাঙ্গনে ৭১”, “আলোকচিত্রে কথা সাহিত্যিক সেলিনা হোসেন”, “স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান” এবং “মুক্তিযোদ্ধে নারী” বইয়ের লেখকগনকে এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক রাশিদা জেসমিন রোজী, শিক্ষানুরাগী ও লেখক নাসরিন বেগমসহ আমন্ত্রীত গুণীজনকে সাহিত্য সংগঠন ছায়ানীড়-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102