বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

শেরপুরের নকলায় শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমুলক এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।

ইউএনও সাদিয়া উম্মুল বানিন-এঁর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্দ্রজিৎ কুমার ধর সুভাষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার বণিক অভি, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা. ওলি উল্লাহ, উরফা ইউপির চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, নকলা কালী মাতার মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জিত কুমার বণিক ও পাঠাকাটা চৌরাস্তার মোড় পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে নারীদের সুরক্ষায় বিশেষ নজর রাখার অনুরোধ করার পাশাপাশি দর্শনার্থীদের ভিড় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ বিভাগসহ আইন প্রয়োগকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বিভাগের প্রতি বিশেষ অনুরোধ জানান।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবজিৎ পোদ্দার ঝুমুর জানান, এ বছর নকলা উপজেলায় অন্তত ১৯টি মন্ডপে দুর্গোৎসব ও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর ষষ্ঠি পূজার মাধ্যমে দূর্গা পূজা ও দুর্গোৎসব শুরু হবে এবং ২৪ অক্টোবর বিজয়া দশমিতে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে।

থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর নারী-পুরুষ সদস্যগন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজা মন্ডপ এলাকায় ইভটিজিং ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ রোধে সারা দেশের ন্যায় নকলা উপজেলায় বিশেষ সতর্কতাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এসময় জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাশী রানী সাহা, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, উপজেলার প্রতিটি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দসহ উপদেষ্টা মণ্ডলী, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন, পুলিশ ও আনসার বিডিবির কর্মকর্তা ও সদস্যগন, হিন্দু ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102