শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

২০১৯ ফাইনালের বদলা! নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২২৪ বার পঠিত

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৪০ রানের ভালো জুটি পেলেও পরে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ওপেনার ডেডিভ মালান ১৪ ও জনি বেয়ারস্টো ৩৩ রান করে ক্যাচ দেন। তারা বিদায় নিলে চারে নামা হ্যারি ব্রুক ২৫ রান যোগ করেন। এরপর মঈন আলী ১১ রান করে ফেরেন। পরে জো রুট ও জস বাটলার  ৭৮ রান যোগ করেন। পাঁচে নামা অধিনায়ক বাটলার ৪২ বলে  ৪৩ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট। এরপর লিয়াম লিভিংস্টোন (২০) ও  স্যাম কারেন (১৪), আদিল রশিদ (১৫) ও মার্ক উডের (১৩) ছোট ছোট সংগ্রহে লড়াই করার জন্য ৯ উইকেটে ২৮২ রানের পুঁজি পায়।

জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে  ১০ রানের মাথায়  ওপেনার উইল ইয়ংকে হারান। উইকেটটি তুলে নেন স্যাম কারেন। এরপর ডেভন কনওয়ে ও  রাচিন রবিন্দ্র সেঞ্চুরি করে ২৭৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে জয় এনে দেন। ওপেনার কনওয়ে  ১২১ বলে ১৫২ রান ও তরুণ অলরাউন্ডার রাচিন রবিন্দ্র ৯৬ বলে করেন ১২৩ রান। ডেভন কনওয়ে ১৯টি চার ও তিনটি ছক্কা এবং রাচিন রবিন্দ্র ১১টি চার ও পাঁচটি ছক্কার বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102