বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ২নং নকলা ইউনিয়ন আ.লীগ’র সম্মেলন : সভাপতি রবি, সা.সম্পাদক বিপ্লব

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৭৪৩ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলাধীন ২নং নকলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পহেলা অক্টোবর রবিবার বিকেলে উপজেলার ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি অধিবেশনের মাধ্যমে এই সম্মেলন সম্পন্ন করা হয়।

দ্বিতীয় অধিবেশন শেষে নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুজ্জামান বিপ্লব-কে নির্বাচিত করে সবার উপস্থিতিতে তাদের নাম ঘোষনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। সম্মেলনের প্রথম অধিবেশনের সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভার পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ সম্মেলনের প্রধান বক্তা হিসেবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। সম্মেলনের সভাপতিত্ব করেন নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান চাঁনু।

ইউনিয়নের নেতা-কর্মীদের অধিকাংশের সমর্থনে এবং উপজেলা আওয়ামী লীগের উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ও সিদ্ধান্ত মোতাবেক সবার উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাকের নাম ঘোষনা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল হক হীরা’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান ও আনিসুর রহমান সুজা ও সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক মুক্তা। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ ও সম্ভাব্য পদপ্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, অগণিত কর্মী-সমর্থকগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলায় কর্মরত অন্যান্য সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102