বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ঈদে-মিলাদুন্নবী উপলক্ষ্যে হাফেজী শিক্ষার্থীদের কোরআন শরীফ উপহার

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭১ বার পঠিত

ঈদে-মিলাদুন্নবী উপলক্ষ্যে হাফেজী বিভাগে অধ্যায়নরত শিক্ষার্থীদের পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেন। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের চরমদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয় এবং তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের নির্নয় ও স্থানীয় বিভিন্ন বয়সের দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ উপহার ও রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হজরত আলী।

রক্তসৈনিক বাংলাদেশ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী হাসিবুর রহমান সজিব, মাওলানা মো. সানাউল্লাহ, মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও ইউপির সদস্য মো. রফিকুল ইসলাম, স্থানীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মো. একরামুল হক, চরমদিনাতুল উলুম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. দুলু মিয়া।

এসময় রক্তসৈনিক জামালপুর জেলা শাখার সভাপতি মানসুর আবির, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার কার্যকরী সভাপতি আশরাফুল আলম, রক্তসৈনিক শেরপুর সদর উপজেলার আহবায়ক মো. আলমগীর হোসেন সীমান্ত, সদস্য সচিব শিহাব আহমেদ, পৌর শাখার সদস্য সচিব রকিবুল হাসান অন্তর, পৌরসভার ৬নং ওয়ার্ডের সমন্বয়ক মেহেদী হাসান সিফাত, লছমনপুর ইউনিয়ন রক্তসৈনিক এর ম্যানেজমেন্ট সমন্বয়ক সাঈদ, রক্তসৈনিক জুনায়েদ রহমান জুয়েল, আবু রায়হান, জাবির হাসান খান পরাগ, মাহফুজুর রহমান, রেজুয়ান আহমেদ, মো. রুবেল আহমেদ ও ঈমান আলীসহ নাম না-জানা স্থানীয় অনেক স্বেচ্ছাসবক ও রক্তসৈনিকগন উপস্থিত ছিলেন।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু জানান, ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই তাঁরা মানব সেবায় নিয়োজিত আছেন। তাঁরা ধর্মীয় শিক্ষায় অধ্যায়নরত অপেক্ষাকৃত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সামর্থ অনুযায়ী বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন। তাছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্র্নয়সহ স্থানীয় ভাবে বা সল্প ব্যায়ে নিরাময়যোগ্য এমন সকল রোগের চিকিৎসাসেবা বিনামূল্যে দিয়ে আসছেন তাঁরা। এছাড়াও দেশ ও জাতির কল্যাণে যেকোন স্বেচ্ছাসেবা মূলক কাজে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অগ্রণী ভুমিকা পালন করে আসেছন। জনকল্যাণ মূলক এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজুসহ ফাউন্ডেশনের অনেকে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102