বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৭২ বার পঠিত

শেরপুরের নকলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর জেলার নকলা উপজেলায় (এজেন্ট ব্যাংকিং) আউটলেটের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নকলা পৌরশহরের কাচারি মোড়ের ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের মিলনায়তনে এজেন্টের স্বত্বাধিকারী মো. গোলাম সারোয়ার-এর সভাপতিত্বে এবং এজন্টের আরেক স্বত্বাধিকারী মো. মাহফুজুর রহমানের সঞ্চালনায় গ্রাহক ও সুধী সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শেরপুর শাখার ব্যবস্থাপক মো. মোসলেহ উদ্দিন।

এছাড়া আরো বক্তব্য রাখেন- ইসলামি ব্যাংক শেরপুর জেলা শাখার কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, এজেন্ট শাখা স্বত্বাধিকারী মো. গোলাম সারোয়ার ও সাইফুল ইসলাম, এজেন্ট শাখা ইনচার্জ আরিফুল রহমান প্রমুখ।

বক্তারা ইসলামি শরিয়াহ মোতাবেক ব্যাংকিং ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করার সুবিধা সমূহ তুলে ধরেন তারা।

এ সময় নকলা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রাইসুল ইসলাম রিফাত ও রেজাউল হাসান সাফিসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীগণ, আউটলেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, গ্রাহক, ডিপোজিটর, এ্যাকাউন্ট হোল্ডারসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102