বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বাকৃবি হতে ৪১তম বিসিএস-এ সুপারিশ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার পঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ৪১তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. হারুন-অর-রশিদ-এঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ মো. অলিউল্লাহ, প্রোক্টর প্রফেসর ড. আজহারুল ইসলাম ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ জিয়াউল হক।

এই সংবর্ধনা অনুষ্টানের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ৪১তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত আড়াই শতাধিক কৃতি শিক্ষার্থীর মধ্যে প্রায় দেড়শ’ জন কৃতি শিক্ষার্থীর হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রফেসরগন, সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকগন ও ৪১তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102