বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

এনিমেল সায়েন্স বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন কৃষিবিদ সাদেকুজ্জামান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১৫ বার পঠিত

ময়মনসিংহ জেলার ফুলপুরের কৃতি সন্তান কৃষিবিদ মো. সাদেকুজ্জামান সাদেক এনিমেল সায়েন্স বিভাগে কৃতিত্বের সাথে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সাদেকুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম-এঁর তত্বাবধানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০১৮ সালের মে মাসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হয়ে গবেষণা শেষ করেন এবং ২০২৩ সালের মার্চে পিএইচডি থিসিস জমা দেন। ২৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে এ বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া হয়।

তার পিএইচডি ফিথিসের বিষয়বস্তু ছিল “EFFECTS OF IRRADIATION WITH BUTYLATED HYDROXYANISOLE AND BLACK CUMIN (Nigella sativa) ON THE QUALITY AND SAFETY OF BEEF” অর্থাৎ গরুর মাংসের গুণগতমান (কোয়ালিটি) এবং নিরাপত্তার (সেইফটি) জন্য বিউটাইলেটেড হাইড্রোক্সি এনিসোল এবং কালো জিরার (নাইজেলা স্যাটাইভা) নির্যাস দিয়ে বিকিরণের (ইরেডিয়েশন) প্রভাব সংক্রান্ত গবেষণার ফলাফল।

মো. সাদেকুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ থেকে ২০০৩-২০০৪ সেশনে বিএসসি এএইচ (সম্মান) এবং ২০০৬ সালে এমএস ইন পোল্ট্রি সায়েন্স বিভাগ থেকে (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৮ সালের মে মাসে ওই বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হন। যা চলতি বছরের আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় তাঁর পিএইচডি ডিগ্রির অনুমোদন দেওয়া মধ্যদিয়ে তাঁর পিএইচডি ডিগ্রি অর্জন সম্পন্ন হয়।

তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলাধীন ২নং রামভাদ্রপুর ইউনিয়নের মিচকীপাড়া গ্রামের ডা. সিরাজ আলী ও মোসা. জাহানারা বেগম দম্পত্তির ঘর আলোকিত করে ১৯৮০ সালের ২৪ ডিসেম্বর জন্ম গ্রহন করেন।

সাদেকুজ্জামান মিচকীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। পরে মিচকীপাড়া নৌজোয়ান উচ্চ বিদ্যালয় থেকে ৬ষ্ঠ শ্রেণী এবং ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে ৭ম ও ৮ম শ্রেণী সমাপ্ত করেন। পরে ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ফুলপুর সরকারি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৯ সালে এইচএসসি-তে স্টার মাকর্স পেয়ে উত্তীর্ন হয়েছিলেন।

কৃষিবিদ ড. মো. সাদেকুজ্জামান পারিবারিক জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী কৃষিবিদ মিসেস সাবিকুন্নাহার বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরে সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন।

কৃষিবিদ ড. মো. সাদেকুজ্জামান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে শিক্ষা শাখায় ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত আছেন। দেশে-বিদেশে তার প্রকাশিত গবেষণামূলক ৮টি প্রবন্ধ রয়েছে। এছাড়াও দেশ-জাতির কল্যাণে তিনি সামাজিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।

কৃষিবিদ ড. মো. সাদেক তাঁর পিএইচডি সংশ্লিষ্ট সুপারভাইজার পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেমের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাছাড়া পিএইচডি ডিগ্রি অর্জন করার পরে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি শুভাকাঙ্খিসহ সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তাঁর ভবিষ্যৎ মঙ্গল কামনায় সাদেকের পরিবারের পক্ষে থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102