বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নকলায় আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতির বার্ষিক সভা

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

শেরপুরের নকলায় এসএসসি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতি’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা সেপ্টেম্বর রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতি’র অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম। এছাড়া আরো বক্তব্য রাখেন সহসভাপতি একেএম মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. লুুৎফর রহমান, অর্থ সম্পাদক মশিউর রহমান জুয়েল, সদস্য মাহবুবুল হক, শফিকুল ইসলাম লিটন, সাদেক মিয়া ও সুজিৎ ধর প্রমুখ।

সাংগঠনিক আলোচনা সভার পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে অর্থ সম্পাদক বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব নিকাশ সবার সামনে উপস্থাপন করেন। পরে সবাই নিজ নিজ অবস্থান থেকে তা পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। তাছাড়া আগামী দিনগুলোতে সংগঠনটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে সেবিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এসময় আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগনসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102