বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় মাদ্রাসা শিক্ষকদের ইন-হাউজ প্রশিক্ষণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২৩ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ইন-হাউজ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এই ইন-হাউজ প্রশিক্ষণের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম।

এতে প্রধান আলোচক হিসেবে জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ ও বাস্তবায়ন বিষয়ক বক্তব্য রাখেন প্রশিক্ষণের কো-অর্ডিনেটর মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম। এছাড়া প্রশিক্ষিত শিক্ষক হিসেবে বক্তব্য রাখেন- সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার ও সহকারী শিক্ষক নুসরাত জাহান প্রমুখ।

এসময় সহকারী শিক্ষক শওকত আলী, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, যেসকল শিক্ষকগন ১০ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ ও ৫ দিন ব্যাপী জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কোর্স করেছেন তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে অন্যান্য শিক্ষকগনের মাঝে বিস্তারের লক্ষ্যে ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ গ্রহন করেননি এমন শিক্ষকদেরকে প্রশিক্ষিত হিসেবে গড়ে তুলার লক্ষ্যে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে বলে জানান শিক্ষকগন।

প্রশিক্ষণের কো-অর্ডিনেটর সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম জানান, মাধ্যমিক পর্যায়ের যে সকল শিক্ষকগন এখনো জাতীয় শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ ও আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক প্রশিক্ষণ পায়নি তাদেরকে সম্যক প্রশিক্ষিত করার লক্ষ্যে এবছর তৃতীয় বারের মতো এই ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ জাতীয় শিক্ষাক্রম বিস্তরণে ও আইসিটি বিষয়ে দক্ষ হতে সামান্যতম হলেও ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন। মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রশিক্ষণ করানো জরুরি বলেও মনে করছেন শিক্ষাণুরাগী মহল।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102