বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে পৌরশহরের নকলা-চন্দ্রকোনা মোড় এলাকার রাসেল মিয়া ও সায়েদুল ইসলামের খাবারের হোটেলে এবং থানার সামনে ধানহাটী রাস্তার জুলহাস উদ্দিন ও নবী হোসেনের হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। অভিযানে রাসেল মিয়া, সায়েদুল ইসলাম, জুলহাস উদ্দিন ও নবী হোসেনকে প্রতিজনে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার অর্থদন্ড করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সাদিয়া উম্মুল বানিন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রানহানীকর বা প্রানের হুমকি এমন কোন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করলে এবং এর যথাযথ প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসময় নকলা থানার এএসআই ফজলুল হক, ইউএনও’র সিএ আশরাফুল আলম শাহিনসহ পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102