শেরপুরের নকলায় গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) প্রথম ধাপ-২০২৩ এর প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনসহ পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।
ইউনিয়ন পরিষদ কার্যালয় ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানসহ পরিষদের সদস্যগন, ইউপি সচিব ও ইউপি উদ্যোক্তার জনকল্যাণ মূলক সকল কাজের প্রতি সন্তুষ প্রকাশ করেন ইউএনও সাদিয়া উম্মুল বানিন। তাছাড়া দেশ ও জাতির কল্যাণে বৈধ উপায়ে নিজ নিজ অবস্থান থেকে নিরলস কাজ করে যেতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে ইউএনও সাদিয়া উম্মুল বানিন এসব পরিদর্শন করেন। পরিদর্শনের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পাঠাকাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হরিদাস রানী সাহা, কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. আরিফুল ইসলাম, ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার সানিল মিয়া, ইউনিয়ন আনসার কমান্ডার সুলতান উদ্দিন ও জেরিন আক্তার, নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, ভিডিও ক্রিয়েটর ও ভয়েজার সাংবাদিক মনোহর মাহমুদ মিলন, ইউপি সচিব (অ:দা:) মতিউর রহমান, ইউপি সদস্য রুবেল মিয়া, আনারুল ইসলাম, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য আছমা খাতুন, ছালেহা আক্তার ও সুলতানা আক্তার সম্পা, পাঠাকাট ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।